জল্পনার অবসান, সিলেটের নতুন ডিসি রেজা হাসান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রেজা হাসান। এর আগে তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা থেকে সিলেটে বদলি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে অন্যত্র বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিদায়ী বার্তায় তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”

একই দিন তিনি সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এরপর সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন আদেশের মাধ্যমে মো. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪