যুক্তরাজ্য ‘হাল ও ইস্ট রাইডিং’ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি : যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথের শাহজাহান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীন ‘হাল ও ইস্ট রাইডিং’ যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কৃতিসন্তান শাহজাহান রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে শাহজাহান রহমানের অন্তর্ভুক্তি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

শাহজাহান রহমান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রবাসে পাড়ি জমানোর আগে তিনি দেশের তৃণমূল রাজনীতিতে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি লামাকাজী ইউনিয়ন ছাত্রদল, সিলেট জেলা ছাত্রদল এবং ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা ছাত্রদল এবং লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে, যুক্তরাজ্য যুবদলের হাল ও ইস্ট রাইডিং ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জন্মভূমি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লামাকাজী ইউনিয়ন ও বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করে বলেন, শাহজাহান রহমান তাঁর সততা, নিষ্ঠা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪