বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন: সভাপতি সঞ্জিত, সম্পাদক সুবল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) পশ্চিম বুরুঙ্গায় সঞ্জিত পালের বাসভবনে এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সঞ্জিত পাল। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সুবল চন্দ্র দাস ও সুমন আচার্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি সত্যেন্দ্র কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সহ-সভাপতি গোপাল দাশ, সাধারণ সম্পাদক শংকর সেন, গণসংযোগ সম্পাদক নেপুর গুণ, সহ-পূজা সম্পাদক রবিন দেব (পিংকু) এবং কার্যকরী কমিটির সিনিয়র সদস্য বিষ্ণুপদ দাস।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সুমন আচার্য। পরে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য বিভু ভূষণ দেব, শিক্ষক প্রাণেশ চন্দ্র দে, মানিক লাল দেব, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও বর্তমান সদস্য দীপঙ্কর দেব শিবু, শশী মোহন সরকার, গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি নিধিরঞ্জন দেবনাথ, সাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার দাস, সুরঞ্জিত ব্যানার্জি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অশোক কুমার দেব এবং পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বিজিত দেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সঞ্জিত পাল সভাপতি, ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সুবল চন্দ্র দাস সাধারণ সম্পাদক, রতন আচার্য সাংগঠনিক সম্পাদক এবং স্বপন দেব কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বুরুঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪