বাংলাদেশিসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান পুনরায় শুরু করছে যুক্তরাষ্ট্র। এর ফলে দীর্ঘদিনের স্থগিতাদেশের অবসান ঘটছে এবং ভিসা আবেদনকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সব ধরনের অভিবাসী ভিসা আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে। ফলে অপেক্ষমাণ আবেদনকারীরা দ্রুত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে অভিবাসন নীতির পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র সরকার। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভিসা কার্যক্রম আবারও চালু করা হয়েছে।








