২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে ভারত। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

হাই কমিশনার বলেন, আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য নিয়মিত আবেদন গ্রহণ শুরু হবে। একই সঙ্গে মানবিক কারণে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে মেডিকেল ভিসা সুবিধাও অব্যাহত থাকবে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা সেন্টারেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করে বলেন, ভিসা কার্যক্রম পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪