পবিত্র ঈদুল আজহায় এমপি তাহসিনা রুশদীর সম্প্রীতি ও উন্নয়নের বার্তা : শুভেচ্ছা বিনিময় শুক্রবার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। পাশাপাশি নিজ বাড়িতে নির্বাচনী এলাকার জনসাধারণ ও নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদের পরদিন শুক্রবার (২৯ মে)।

বুধবার (২৭ মে) দুপুরে এমপির একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার মহান শিক্ষা ধারণ করে ঈদুল আজহা আমাদের জীবনে আসে। এই পবিত্র উৎসবের মূল চেতনা হচ্ছে আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা। এসময় তিনি দুই উপজেলার প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব হবে।

এদিকে, ঈদের পরদিন শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামে নিজ বাসভবনে এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তিনি।

এমপি লুনা দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে সকলকে আনন্দঘন ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানান।

ত্যাগ ও ভালোবাসার এই পবিত্র উৎসব ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল সুখ-এই প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি।-প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪