পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা দেয়। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। কোরবানির আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ত্যাগের শিক্ষা ধারণ করে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত বিশ্বনাথবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।





