খাজাঞ্চী ইউনিয়নসহ বিশ্বনাথবাসীকে সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াসের ঈদের শুভেচ্ছা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে খাজাঞ্চী ইউনিয়নসহ বিশ্বনাথ উপজেলার দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির বর্তমান সহসাংগঠনিক সম্পাদক এবং আসন্ন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার মো. গিয়াস উদ্দিন।

এক ঈদ শুভেচ্ছাবার্তায় তিনি বিশ্বনাথ ও খাজাঞ্চীবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

​শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত মর্মবাণী ধারণ করে আমাদের মনের হিংসা, বিদ্বেষ ও অহংকার পরিহার করতে হবে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমেই কোরবানির সার্থকতা ফুটে ওঠে।’

​খাজাঞ্চী ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘খাজাঞ্চী ইউনিয়নের মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের ও চিরন্তন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে যেভাবে আপনাদের ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও খাজাঞ্চীবাসীর যেকোনো সুখ-দুঃখে পাশে থাকব-ইনশাআল্লাহ।’

​শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি পবিত্র ঈদুল আজহায় যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। একই সাথে পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সচেতন থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।-প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪