লন্ডনের টাওয়ার হ্যামলেটস নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভে আশাবাদী সিলেটের মাছউদুল করিম

Ayas-ali-Advertise
data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
Facebook
Twitter
WhatsApp

আগামী বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র সিলেটের লুৎফুর রহমানসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪ জনই বাংলাদেশি বংশোদ্ভূত।

এদিকে, কাউন্সিলের ৪৫টি ওয়ার্ডেও বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্থানীয় লাইমহাউজ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছেন সিলেটের কৃতিসন্তান মাছউদুল করিম। তিনি এসপায়ার পার্টি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র লুৎফুর রহমানের প্যানেলের হয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি টাওয়ার হ্যামলেটস এলাকায় বসবাস করছেন এবং লাইমহাউজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মাছউদুল করিমের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ঐতিহ্যবাহী খাগদিওর (খাইশাপাড়া) গ্রামে। পেশাগতভাবে তিনি একজন মোটো ইন্সপেক্টর। পাশাপাশি ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন। যুক্তরাজ্যের মূলধারার রাজনীতির পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে কাজ করছেন তিনি। খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটি, মাওলানা আজম আলী ওয়েলফেয়ার ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে কাউন্সিলর প্রার্থী মাছউদুল করিম বলেন, তিনি এসপায়ার পার্টির ব্যানারে বর্তমান মেয়র লুৎফুর রহমানের প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, লাইমহাউজ ওয়ার্ডের ভোটাররা তাকে সমর্থন দেবেন এবং তিনি বিজয়ী হবেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪