নিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় সিলেটি তরুণীর মৃত্যু

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় নিশাত জান্নাত (২০) নামে সিলেটের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (স্থানীয় সময়) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাত জান্নাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন চাকরি করতেন।

জানা গেছে, ছোট বোনের জন্য কেক কিনতে কুইন্সের উডসাইড এলাকায় বের হয়েছিলেন নিশাত। রাতের দিকে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে ক্রসওয়াক দিয়ে রাস্তা পারাপারের সময় পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নেওয়ার সময় তাকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, নিশাতের বাবা হেলাল উদ্দিন নিউইয়র্কের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তাদের পরিবার ২০১৭ সালে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪