পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ, খুশি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, এটি সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহিমান্বিত উপলক্ষ।
তিনি আরও বলেন, বিশ্বনাথের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। এই আনন্দঘন মুহূর্তে তিনি বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভাই-বোনদের প্রতি জানান ঈদের শুভেচ্ছা।
আব্দুল মান্নান রিপন বলেন, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে বিশ্বনাথকে গড়ে তোলাই তার লক্ষ্য। ঈদের এই পবিত্র সময়ে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
পরিশেষে তিনি সকলকে ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ঈদ মোবারক—আমাদের বিশ্বনাথ উপজেলা হোক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”







