আগামি বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, রাব্বানী ফাউন্ডেশন ইউ.এস.এ ইনক’র প্রতিষ্ঠাতা ও সমাজসেবক গোলাম রাব্বানী বিশ্বনাথ উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং আমেরিকা প্রবাসী রাব্বানী এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে সমাগত। ঈদ মানেই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির উৎসব।’
বিশ্বনাথের মাটি ও মানুষের প্রতি নিজের গভীর অনুরাগের কথা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘বিশ্বনাথের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই আনন্দের দিনে আমি বিশ্বনাথ উপজেলার প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমার প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের নিরন্তর শুভেচ্ছা।’
নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে গোলাম রাব্বানী বলেন, ‘আমার মূল লক্ষ্য হলো বিশ্বনাথ উপজেলাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। ঈদের এই পবিত্র ক্ষণে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর বিশ্বনাথ উপজেলা গড়ে তুলি। আমাদের উপজেলা হোক সম্প্রীতির। ঈদ মোবারক।’








