বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবার পেল ১০ কেজি করে ভিজিএফের চাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে অস্থায়ী পৌর কার্যালয় প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্বনাথ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১ হাজার ৫৪৯টি পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই বাবুল সিং, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার লোহ তালুকদার, উপ-কর আদায়কারী নাজির হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সদস্য মাওলানা শহিদুর রহমান, সুজিত দেব এবং পৌর মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪