সৌদিতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু, সৌদিতেই হবে জানাজা ও দাফন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সৌদি আরবে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ও স্থানীয় রাজাগঞ্জ বাজারের সাবেক ব্যবসায়ী তাজ উদ্দিন। বাংলাদেশ সময় শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর মৃত্যুতে পরিবার ও গ্রাম এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্র জানায়, ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক তাজ উদ্দিন ২০২২ সালে জীবন-জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানকার মক্কা নগরীর আল হানিয়া এলাকায় বসবাস করতেন তিনি। কাজ করতেন স্বর্ণের বাক্স তৈরির। শনিবার রাত ১১টার দিকে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তাজ উদ্দিন। দেশে থাকাবস্থায় রাজাগঞ্জ বাজারে দর্জির দোকান ছিল তাঁর।

পারিবারিক সূত্র আরও জানায়, তাজ উদ্দিনের জানাজার নামাজ সৌদি আরবের মক্কাতেই অনুষ্ঠিত হবে এবং সেখানেই সম্পন্ন হবে তাঁর দাফন। দেশ থেকে সম্মতিপত্র সৌদি আরবে পৌঁছানোর পরে জানাজার নামাজের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলেও সূত্রটি জানায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪