বিশ্বনাথে বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সভাপতি প্রহলাদ, সম্পাদক সুব্রত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেবকে সভাপতি, সুব্রত ধর বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং বিমল দেবনাথকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেবের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেপাল কুমার দেবের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দেব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি রুপক কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব এবং জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতেশ গোস্বামী।

আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রনজিত চন্দ্র ধর রনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব পুনরায় সভাপতি এবং সুব্রত ধর বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী থাকায় সাত সদস্যের সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিমল দেবনাথকে ওই পদে নির্বাচিত করা হয়।

সম্মেলনে জানানো হয়, নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ শিগগিরই ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪