বিশ্বনাথ পৌরসভার ৭টি পূজা মণ্ডপে প্রশাসকের অনুদান

Ayas-ali-Advertise
বিশ্বনাথ পৌরসভার ৭টি পূজা মণ্ডপে প্রশাসকের অনুদান
বিশ্বনাথ পৌরসভার ৭টি পূজা মণ্ডপে প্রশাসকের অনুদান।
বিশ্বনাথ পৌরসভার ৭টি পূজা মণ্ডপে প্রশাসকের অনুদান
বিশ্বনাথ পৌরসভার ৭টি পূজা মণ্ডপে প্রশাসকের অনুদান।
Facebook
Twitter
WhatsApp

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন এলাকায় আয়োজিত সাতটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপকে পৌর প্রশাসকের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এ ছাড়া পূজা মণ্ডপগুলোতে আগত দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও করে পৌরসভা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে অনুদানগুলো সংশ্লিষ্ট পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক সুনন্দা রায়।

বিশ্বনাথ পৌরসভার অনুদানপ্রাপ্ত পূজা মণ্ডপগুলো হলো— বিশ্বনাথ সদর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী শনি মন্দির সার্বজনীন পূজা কমিটি, রাধা-গোবিন্দ যুব সংঘ সার্বজনীন পূজা কমিটি, জানাইয়া সার্বজনীন পূজা কমিটি, কালীগঞ্জ কালী মন্দির সার্বজনীন পূজা কমিটি, চরচণ্ডি (দূর্গাপুর) সার্বজনীন পূজা কমিটি ও কৃপাখালী পূজা কমিটি।

আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাইদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সহকারী প্রকৌশলী আশিষ কুমার লৌহ তালুকদার, কার্য সহকারী জগন্নাথ সাহা এবং পৌর অ্যাসেসর আরিফুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪