ডিসেম্বরে প্রথমার্ধেই জাতীয় ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট

Ayas-ali-Advertise
ডিসেম্বরে প্রথমার্ধেই জাতীয় ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট
ডিসেম্বরে প্রথমার্ধেই জাতীয় ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট।
ডিসেম্বরে প্রথমার্ধেই জাতীয় ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট
ডিসেম্বরে প্রথমার্ধেই জাতীয় ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট।
Facebook
Twitter
WhatsApp

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবরের মধ্যে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তারা এ নির্বাচনে ভোট দিতে পারবেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক নির্ধারণের পরই প্রবাসীদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। সকাল ১১টায় শুরু হয়ে বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৈঠকটি চলে।

বৈঠকে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ পদ্ধতি, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির খসড়া অনুমোদন দেওয়া হলেও আরপিও সংশোধন নিয়ে আলোচনা অসমাপ্ত থেকে গেছে, যা পরবর্তী বৈঠকে আবার তোলা হবে।

নির্বাচনের তফসিল কবে ঘোষণা হতে পারে—এ প্রশ্নের উত্তরে কমিশনার সানাউল্লাহ জানান, বিষয়টি নিয়ে বৈঠকে সরাসরি আলোচনা হয়নি, তবে খুব শিগগিরই তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি উল্লেখ করেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগেই জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

কমিশনার বলেন, “আপনারা অনুমান করতে পারেন, আমরা ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করব।” তিনি আরও জানান, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাস শুরুর আগেই। যদি ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়, তাহলে শপথ গ্রহণ ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের জন্য কিছুদিন সময় রাখতে হবে। তাই এসব হিসাব অনুযায়ী ভোট হবে রমজানের আগেই এবং তফসিল ঘোষণা হবে ভোটের সম্ভাব্য তারিখের আনুমানিক ৬০ দিন আগে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪