সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষনা করা লক্ষে সোমবার (৪ আগস্ট) এশার নামাজের পর শপিং সিটির নিচতলায় এক সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং আব্দুস সবহানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ব্যবসায়ী লায়েক আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। এছাড়াও বক্তব্য রাখেন ব্যবসায়ী নানু মিয়া, মো. শানু মিয়া, আব্দুস সামাদ জামাল, দিলোয়ার হোসেন সজিব ও মো. ফখরুদ্দিন।
সভায় ২০২৫-২০২৭ সালের জন্য আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও কার্যকরী কমিটি ঘোষণা করেন উপদেষ্টা কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
ঘোষিত উপদেষ্টা কমিটিতে রয়েছেন—কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুস সবহান, নানু মিয়া, মিজানুর রহমান, মো. আনোয়ার মিয়া, মো. দুলাল মিয়া ও মো. রাজিউর রহমান।
এছাড়া ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক আহমদ খজির এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুস সামাদ জামাল। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. শানু মিয়া, সহ-সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন বাবলু।
প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন জুবেল আহমদ, দপ্তর সম্পাদক জুবের আহমদ, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম এবং সমাজসেবা সম্পাদক হয়েছেন মো. আমীর আলী।
সদস্য হিসেবে রয়েছেন শাহ মো. সেবুল মিয়া, হাফিজুর রহমান লিটন, মুরাদ হাসান জামাল, আমজদ আলী হোসাইন এবং শাহ মো. জাহেদ আহমদ।
আরও পড়ুন:: বিশ্বনাথে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগে মামলা







