সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের মা সায়েস্তা বেগম এবং পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের ফারুক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
এছাড়া, তাদের মৃত্যুতে শোক জানিয়ে সমবেদনা জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।
ফারুক মিয়া বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে মারা যান। শুক্রবার বাদ জুম্মা সিলেট শহরের পাঠানটুলাস্থ মরহুমের বাসার পাশে মসজিদ প্রাঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি সিলেট শহরের একজন প্রবীণ ব্যবসায়ী ছিলেন।
এদিকে, জালাল উদ্দিনের মা, শতবর্ষী সায়েস্তা বেগম বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত্যুবরণ করেন। মরহুমার জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা বিশ্বনাথ পৌর শহরের ভোগশাইল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:: বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে আরোও ৫টি নলকূপ স্থাপন





