বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে আরোও ৫টি নলকূপ স্থাপন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে আরোও ৫টি নলকূপ স্থাপন
বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে আরোও ৫টি নলকূপ স্থাপন।
বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে আরোও ৫টি নলকূপ স্থাপন
বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র উদ্যোগে আরোও ৫টি নলকূপ স্থাপন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ব্রিটেন প্রবাসীদের প্রতিষ্ঠিত সিডস অব সাদাকাহ’র অর্থায়নে উপজেলার রামপাশা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে আরো ৫টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে সিডস অব সাদাকাহ কমিউনিটি মেগা প্রজেক্টের আওতায় ৫টি গভীর নলকূপ স্থাপন শেষে প্রজেক্টের উদ্বোধন করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সিডস অব সাদাকাহ আমাদের মাঝে নিরলসভাবে অসহায়দের জন্য কাজ করে যাচ্ছে। এই অজপাঁড়া গাঁয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।”

তিনি আরও বলেন, “এই সংগঠনের সাথে জড়িত সবাই অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সংগঠনের আরও সমৃদ্ধি কামনা করি। আমাদের সমাজে আরও অনেক সংগঠন রয়েছে এবং বিত্তশালী ব্যক্তিরা আছেন, যদি সবাই একত্রিত হয়ে মানুষের সেবায় এগিয়ে আসেন, তবে এই দেশের অভাব দূর হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী মিয়া মোহাম্মদ সাহেদ, মাওলানা আসাব উদ্দিন, হাফিজ ইদ্রিস আলী, মোজাহিদ আলী, ইব্রাহিম খলিল ও কালা মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪