এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগের জেলা ভিত্তিক কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বিচারে সিলেট জেলা শীর্ষে, আর হবিগঞ্জ জেলা পিছিয়ে রয়েছে। সুনামগঞ্জ জেলা দ্বিতীয় স্থানে এবং মৌলভীবাজার তৃতীয় স্থানে রয়েছে।
এবার সিলেট জেলা থেকে মোট ২৯,৯৬৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ১২,৭০৭ জন এবং ছাত্রী ১৭,২৬২ জন।
সুনামগঞ্জে মোট কৃতকার্য শিক্ষার্থী ১৪,৫৩৯ জন। এর মধ্যে ছাত্র ৫,৯৩১ জন এবং ছাত্রী ৮,৬০৮ জন।
মৌলভীবাজারে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৩,৭৮৮ জন, যার মধ্যে ৫,৪৯৮ জন ছাত্র এবং ৮,২৯০ জন ছাত্রী।
হবিগঞ্জে মোট কৃতকার্য শিক্ষার্থী ১১,৭৯৫ জন। এর মধ্যে ছাত্র ৪,৫৪৮ জন এবং ছাত্রী ৭,২৪৭ জন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক স্বাক্ষরিত ফলাফলের ভিত্তিতে এই ফলাফল প্রকাশিত হয়েছে।
উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছে।
আরও পড়ুন:: এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, সিলেটে পাসের হার ৬৮.৫৭ শতাংশ








