বালাগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের বসতঘর ভষ্মিভূত

Ayas-ali-Advertise
বালাগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের বসতঘর ভষ্মিভূত
বালাগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের বসতঘর ভষ্মিভূত।
বালাগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের বসতঘর ভষ্মিভূত
বালাগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের বসতঘর ভষ্মিভূত।
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলীর বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে। আজ সোমবার (০৭ জুলাই) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার রাতে গৃহকর্তা আসিদ আলী এবং তার স্ত্রী-সন্তান কেউ বাড়িতে ছিলেন না। তারা আত্মীয় বাড়িতে ছিলেন। স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ সংবাদ পেয়ে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার রাতের আগের দিন থেকে গৃহকর্তা আসিদ আলী এবং তার স্ত্রী-সন্তান তাদের এক আত্মীয় বাড়িতে ছিলেন। ঘটনার রাতে তাদের বসতঘরে কেউ ছিলেন না, দরজা বাইরে তালা ছাড়া সিটকিনী দেয়া ছিল। ভোররাতে ফজরের কাছাকাছি সময়ে প্রতিবেশীরা অগ্নিকাণ্ডের বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপর আসিদ আলীর ছোটভাই আব্দুল হান্নান মোবাইল ফোনে তাকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে আলাপকালে গৃহকর্তা আসিদ আলী ও তার স্ত্রী ছালেহা বেগম বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার মোরগ-হাঁস, নগদ ১৭হাজার, প্লাস্টিকের ব্যাংকে আনুমানিক আরও ৩হাজার টাকাসহ প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তারা পূর্ব শত্রুতা থাকতে পারে বলে অভিযোগ জানিয়েছেন।

এ বিষয়ে আলাপকালে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসিদ আলীর বসতঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে। এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় আনুমানিক ৪/৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪