গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সদ্য প্রয়াত উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের পর্থদো-ক্লিনকোর্ট এলাকায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখর উদ্দীন।

গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি সুয়েব আহমদ তালুকদার, সহসভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক খালেদ আহমদসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাহেদ আহমেদ নাফে ও হাফিজ মাওলানা ইমরান আহমদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রবীণ মুরব্বি, উলামায়ে কেরাম এবং গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনসহ সব মুর্দেগানের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মুফতি হাবিবুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪