সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বালাগঞ্জ উপজেলা যুবদল।
রোববার (২০ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ নবগঠিত সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ কমিটির সব নেতাকে অভিনন্দন জানান।
বিবৃতিতে বালাগঞ্জ উপজেলা যুবদলের নেতারা সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।









