সিলেটের বিশ্বনাথে আমেরিকাপ্রবাসী ও ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’র সিনিয়র সহসভাপতি সঞ্জয় দাশ রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সঞ্জয় দাশ রিপন ‘হিন্দু অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’র দুর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণবীর কুমার পাল, উপজেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সম্পাদক গোবিন্দ মালাকার, কোষাধ্যক্ষ প্রণঞ্জয় বৈদ্য অপু, জানাইয়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সহসভাপতি অজয় দেব, সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, কোষাধ্যক্ষ পংকজ ধর, সদস্য প্রদীপ ধর ও অসক পাল, সংগঠক সুদীপ চৌধুরী, রাহুল দাশসহ অনেকে।
অনুষ্ঠানে জানাইয়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে সঞ্জয় দাশ রিপনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।





