বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উদ্যোগে এবং হসপিটালের ফাউন্ডার মেম্বার, যুক্তরাজ্যের রাজপরিবার থেকে ডেপুটি লেফটেন্যান্ট খেতাবপ্রাপ্ত প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মাকরাম আলী আফরোজের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাক পাঁচ শতাধিক দরিদ্র রোগিকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নির্মাণাধীন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, হৃদরোগ, মেডিসিন, ডায়াবেটিস, এলার্জি, গাইনিসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।
দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মো. নাসির উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, হাসপাতালের নাম শুনে খুব ভাল লেগেছে। আমি দাওয়াত পেয়েই বলেছি হাসপাতালে যাব। প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল হয় এটা কিন্তু আপনাদের জন্য গর্বের বিষয়। এখানে যারা ভূমি দাতা ও অন্যান্য দানশীল ব্যক্তিরা আছেন, আমি সবাইকে বলব এখানে একটি হাসপাতাল হলে এটার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন হবে। গরীব-অসহায় মানুষেরা চিকিৎসা সেবা পাবে। আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমি সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব।
দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের বিশনাথ কো-অর্ডিনেটর, সাংবাদিক তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, প্রধান বক্তার বক্তব্য রাখেন হসপিটালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ওয়ান পাউন্ড হসপিটালের সাবেক ট্রাস্টি ও ফাউন্ডার মেম্বার শেখ হারুনুর রশীদ, হাসপাতালের পেট্রন, যুক্তরাজ্য প্রবাসী সুলেমান খান, ফাউন্ডার মেম্বার রফিক মিয়া, হসপিটালের স্থানীয় উপদেষ্টা ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী লাকি মিয়া, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াহাব, সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর আবু নাছের, সমাজসেবক আসাদুজামান নূর আসাদ, রুমেল আলী, দিলোয়ার হোসেন সজিব, আব্দুস শহিদ, আব্দুল হালিম শিকদার, আব্দুল মালিক শিকদার, বিআরবি ক্যাবলের ডিজিএম খন্দকার আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, হসপিটালের অফিস সেক্রেটারি ও হিসাব রক্ষক গোলাম মোস্তফা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার ওহিদুর রহমান সাগর প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, প্রফেসর ডাক্তার আব্দুল মজিদ মিয়া, জিএম আনোয়ার হোসাইন, প্রফেসর ডাক্তার ফাতেমা বেগম মিলি, ডাক্তার সাইফুর রহমান রিপন, ডাক্তার মাহমুদুল আমীন, ডাক্তার এম. শানুর আলী মামুন, ডাক্তার এমএ কুদ্দুছ চৌধুরী ও ডাক্তার ফারহানা বেগম সুমা।





