বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্টের হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের সুবিধাবঞ্চিত ও দুস্থ ৬০টি পরিবারের মধ্যে হেল্প কার্ড বিতরণের প্রথম ধাপে ৩০টি পরিবারকে হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এসব হেল্প কার্ডপ্রাপ্ত পরিবারকে পরবর্তীতে জরুরি ওষুধ, খাদ্য, অসুস্থতায় চিকিৎসা সহায়তা এবং বিয়েতে অনুদানসহ বিভিন্ন জরুরি সহায়তা প্রদান করা হবে।

মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজকর্মী জুনেদ আহমদ চৌধুরীর অর্থায়নে আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় এসব হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।

মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্টের স্থানীয় প্রতিনিধি ও সমাজকর্মী মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রবীণ মুরব্বি মো. আবু মিয়া, মো. ছয়াব উল্লাহ, মো. হানিফ আলী প্রমুখ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী জুনেদ আহমদ চৌধুরী তাঁর প্রয়াত পিতা নজির আহমদ চৌধুরীর নামে ‘মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেছেন। এ ট্রাস্টের মাধ্যমে তিনি সুলতানপুর গ্রামের স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪