ব্রিটেনে বিশ্বনাথের ইফতেখারুল ইসলামের অর্থনীতিতে ডিগ্রি অর্জন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণির ডিগ্রি অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার চৌধুরীগাও গ্রামের কৃতী সন্তান মুহাম্মদ ইফতেখারুল ইসলাম। গত ২৩ জুলাই সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়।

মুহাম্মদ ইফতেখারুল ইসলাম পবিত্র কোরআনের একজন হাফিজ। তিনি বিশ্বনাথ পৌরসভার চৌধুরীগাও গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের মেজ ছেলে এবং মরহুম হাজী আব্দুল গণির নাতি।

ডিগ্রি অর্জনের পর মুহাম্মদ ইফতেখারুল ইসলাম তাঁর এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বাবা-মায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বাবা সফিকুল ইসলাম বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, সন্তানের কঠোর পরিশ্রম এবং সবার দোয়ায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ইফতেখারুল ইসলাম যেন প্রবাসে বাংলাদেশ ও নিজ জন্মভূমি বিশ্বনাথের সুনাম আরও উজ্জ্বল করতে পারেন, সে জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪