বালাগঞ্জে ৬শতাধিক পরিবারকে শাড়ি-লুঙ্গি, নগদ অনুদান বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জে প্রবাসী উদ্যোগে ৬শতাধিক দুস্থ পরিবারকে শাড়ি-লুঙ্গি ও নগদ অনুদান বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকাল ২টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব আজির উদ্দিন আবদাল মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, ব্যবসায়ী আলহাজ্ব মো. আজাদ মিয়ার অর্থায়নে এসব বিতরণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় খাঁপুরস্থ মরহুম হাজী ইয়ারিছ মিয়ার বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আলহাজ্ব আজির উদ্দিন আবদাল মিয়া।

বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক।

অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী আলহাজ্ব মো. আজাদ মিয়া, সিলেটের রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আজিজ লয়লু, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া, হবিগঞ্জ সরকারি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাফরান আহমদ, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সেলিম আহমদ, প্রবীণ মুরুব্বি এখলাছুর রহমান, মনছুর আহমদ, খলকু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক এমএ কাদির, সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন, সেলিম আহমদ প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল জলিল এবং সমাপনী মোনাজাত পরিচালনা করেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪