সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে আব্দুল বাছিত রফির শোক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্বনাথনিউজ২৪ ডটকমের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি।

মঙ্গলবার প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আব্দুল বাছিত রফি বলেন, সুহেল আহমদ চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন একজন আদর্শবান, শিক্ষানুরাগী ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। ব্যক্তিজীবনে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সুহেল আহমদ চৌধুরীর মতো মানুষ আমরা আর সহজে পাব না।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনকে এ কঠিন শোক সইবার শক্তি দান করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪