দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর

Ayas-ali-Advertise
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর
ছবি-সংগৃহীত।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর
ছবি-সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে আমিনুর সিদ্দিকী নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মাথায় গুলি করে হত্যা করার পর সন্ত্রাসীরা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত আমিনুর সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মো. আজিজ সিদ্দিকীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন। লিম্পুপুর ও জিম্বাবুয়ে সীমান্তসংলগ্ন এলাকায় ‘আকাশ সুপারশপ’ নামে তার একটি দোকান ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুরের স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা রয়েছে। হঠাৎ এই নির্মম হত্যাকাণ্ডে পরিবারটি শোকে মূহ্যমান, পাশাপাশি গ্রামজুড়েও নেমে এসেছে শোকের ছায়া।

গোড়াইল গ্রামের বাসিন্দা শিপলু জানান, শুক্রবার রাতে সশস্ত্র একটি দল সুপারশপে ঢুকে আমিনুরকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে তার সহকর্মীরা দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক সপ্তাহের মধ্যেই আমিনুর সিদ্দিকীর মরদেহ দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪