বিশ্বনাথে এবার ছাত্রদল-জামায়াত কর্মীদের হামলার শিকারপ্রবাসী সাবেক ছাত্রলীগ-যুবলীগ কর্মী মোহাম্মদ সাইদুল ইসলাম

Ayas-ali-Advertise
বিশ্বনাথে এবার ছাত্রদল-জামায়াত কর্মীদের হামলার শিকারপ্রবাসী সাবেক ছাত্রলীগ-যুবলীগ কর্মী মোহাম্মদ সাইদুল ইসলাম
বিশ্বনাথে এবার ছাত্রদল-জামায়াত কর্মীদের হামলার শিকারপ্রবাসী সাবেক ছাত্রলীগ-যুবলীগ কর্মী মোহাম্মদ সাইদুল ইসলাম
বিশ্বনাথে এবার ছাত্রদল-জামায়াত কর্মীদের হামলার শিকারপ্রবাসী সাবেক ছাত্রলীগ-যুবলীগ কর্মী মোহাম্মদ সাইদুল ইসলাম
বিশ্বনাথে এবার ছাত্রদল-জামায়াত কর্মীদের হামলার শিকারপ্রবাসী সাবেক ছাত্রলীগ-যুবলীগ কর্মী মোহাম্মদ সাইদুল ইসলাম
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে এবার ছাত্রদল-জামায়াত কর্মীদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন যুবলীগের নেতা মোহাম্মদ সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫ইং) সন্ধ্যায় বিশ্বনাথ বাজারে জনসম্মুখে প্রবাসী সাইদুলের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করে ছাত্রদল-জামায়াতের কর্মীরা। ওই সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম।

হামলার সময় প্রবাসী সাইদুলের হাক-চিৎকার শুনে তার সাবেক কর্মস্থলের সহকর্মী’সহ আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে তাকে (সাইদুল) গুম-খুন করার হুমকি দিতে দিতে দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারী ছাত্রদল-জামায়াতের কর্মীরা। এরপর স্থানীয়রা নিরীহ প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে সুচিকিৎসা প্রদান করেন।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, বিগত সময়ে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামকে টার্গেট করেই হামলাটি করা হয়। স্থানীয় লোকজন প্রবাসীর হাক-চিৎকার শুনে এগিয়ে না এলে হামলাকারীরা হয়তো তাকে খুন করেই পেলতো। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা অভিযোগ করে বলেন প্রবাসীরাও যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে দেশ।
বিগত বেশ কিছু দিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকা সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উপর চলমান হামলার ধারাবাহিকতার অংশ হিসেবে এবার প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম উপর হওয়া ওই সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার বিরাজ করছে চরম উত্তেজনা বিরাজ করছে। জনসম্মুকে সংগঠিত হওয়া চাঞ্চল্যকর ওই সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে ও ঘটনাস্থল থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসেন প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম। দেশে আসার পর নিজের পরিচিতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫ইং) সন্ধ্যার দিকে বিশ্বনাথ বাজারে তার (সাইদুল) সাবেক কর্মস্থল ‘আয়ান ইন্টারন্যাশনাল ইলেক্ট্রনিক্স’র শো-রুমে নিজের পুরানো কলিগদের সাথে দেখা করতে যান। প্রবাসী সাইদুল বাজারে প্রবেশ করার পর থেকেই ছাত্রদল-জামায়াতের ৫/৬ জন কর্মী সন্দেহজনকভাবে তাকে (প্রবাসী সাইদুল) অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম নিজের সাবেক কর্মস্থলে পৌঁছালে অতর্কিতভাবে ছাত্রদল-জামায়াতের একটি সংঘবদ্ধ বাহিনী তার উপর সন্ত্রাসী হামলা করে। হামলাকারীরা প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে আঘাত করতে থাকে। এর ফলে তিনি গুরুতরভাবে আহত হন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪