সিলেটে নানা বাড়ি আসার পথে সড়কে ঝড়ল কিশোরীর প্রাণ

সিলেটে নানা বাড়ি আসার পথে সড়কে ঝড়ল কিশোরীর প্রাণ
নিহত কিশোরী কুশেদা বেগম।
সিলেটে নানা বাড়ি আসার পথে সড়কে ঝড়ল কিশোরীর প্রাণ
নিহত কিশোরী কুশেদা বেগম।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বালাগঞ্জ নানার বাড়ি আসার পথে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী কিশোরী কুশেদা বেগম।

শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১ টায় সিলেট – সুলতান পুর সড়কের বালাগঞ্জের আলাপুর আব্দুল মতিন মহিলা একাডেমির রাস্তার মুখে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরী কুশেদা জগন্নাথপুর উপজেলার তিলক শাহার পাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার কন্যা। জানাযায় কুশেদা তার পিতা ও দাদাীর সাথে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামে নানা মৃত আকবর আলীর বাড়িতে বেড়াতে আসছিল। অটোরিকশা (সিএনজি) থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী দ্রুত গতির ট্রাক ঢাকা (মেট্রো ট ২২৪৯৩২) কিশোরী কুশেদাকে চাপা দেয়। ট্রাক চাপায় শিশু কুশেদা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা কুশেদাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা কুশেদাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপার বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ জানান সিলেট – সুলতানপুর সড়কে ট্রাক চাপায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪