সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহবান

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহবান
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহবান
Facebook
Twitter
WhatsApp

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা বিষয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ১৯ জুন একই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনী সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪