বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা
বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা
বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা
বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা
Facebook
Twitter
WhatsApp

“এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে পিস ফর জাস্টিস (পিএফজি) মানববন্ধন, শান্তিপদযাত্রা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠত হযেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর সদরের বাসিয়া ব্রিজে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোনায়েম খান। সভার সঞ্চালনা করেন সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস-এর ফিল্ড সমন্বয়কারী কুদরত পাশা, পিএফজির আন্তধর্মী কমিটির আহ্বায়ক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক, সদস্য হোসাইন আহমদ শাহীন, হাজী সিতাব আলী, কাওছার খান, জয়নাল আবেদিন, বেগম স্বপ্না শাহীন, নাজমা বেগম, রাসনা বেগম, মুক্তা রানী দাশ, হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, ইয়থ পিস অ্যাম্বাসেডর গ্রুপের শাহ টিপু, আব্দুল্লাহ, ফয়ছল, জাহিদুল ইসলাম ও ফয়ছল।

বক্তারা বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করছে বিশ্বনাথের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির ভিত্তিতে সমাজ গড়তে চায়।”

তারা আরও বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের উন্নয়নের পাশাপাশি সহিংসতা, ধর্মীয় বিভেদ ও গণঅভ্যুত্থানের মতো ঘটনা আমাদের মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তাই এখনই সময় এসেছে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ার।”

মানববন্ধনের শেষে একটি শান্তি পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। সেখানে পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন আয়োজক সংগঠনের সদস্যরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪