সিলেটের বিশ্বনাথ পৌর শহরের দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচএম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, সংগঠক গিয়াস উদ্দিন সাদী, আব্দুল মালিক, জাহেদুর রহমান প্রমুখ।
আরোও পড়ুন:: বিশ্বনাথ পৌরসভার পূজামণ্ডপগুলোতে মুমিন খান মুন্নার অর্থ উপহার।





