আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে থানা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান পিপিএম-সেবা।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশিকান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব এবং বিশ্বনাথ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অজিত দেব।
সভায় গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দেবব্রত চক্রবর্তী। এছাড়া বিভিন্ন পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন রানা সরকার, কানু রঞ্জন দেব, দিপন দে, বিপ্লব দেব, বিকাশ দাশ, নকুল বর্ধন ও বকুল মালাকার। সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ছাড়াও থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার কাছে পূজা অর্চনা করে থাকেন। এবারের দুর্গোৎসবও যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।
আরোও পড়ুন:: বিশ্বনাথে প্রবাসীদের অনুদানে এগোচ্ছে শরিষপুর সেতুর কাজ, শেষ ধাপে টাকার অভাব।





