ন্যাশনাল ব্যাংকের সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর শাখার সাবেক কর্মকর্তা ও বিশ্বনাথ পৌরসভার হরিকলস গ্রামের বাসিন্দা মফিজুর রহমান বাবুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তাঁর নাতি বুরহান আহমদ জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে ন্যাশনাল ব্যাংকে যাওয়ার জন্য একটি ফোনকল পান মফিজুর রহমান বাবুল। কল পাওয়ার পর তিনি সিলেট মহানগরের গোটাটিকর এলাকার বাসা থেকে বের হন। তবে এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। খোঁজ নিতে গেলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেলে ০১৩১৮৭০৫৭৫২ (বুরহান আহমদ) নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরোও পড়ুন:: বিশ্বনাথে অবৈধ দখল উচ্ছেদ ও ৫২ হাজার টাকা জরিমানা।





