বিশ্বনাথে অবৈধ দখল উচ্ছেদ ও ৫২ হাজার টাকা জরিমানা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে অবৈধ দখল উচ্ছেদ ও ৫২ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথে অবৈধ দখল উচ্ছেদ ও ৫২ হাজার টাকা জরিমানা।
বিশ্বনাথে অবৈধ দখল উচ্ছেদ ও ৫২ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথে অবৈধ দখল উচ্ছেদ ও ৫২ হাজার টাকা জরিমানা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর শহরের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর শহরের বাসিয়া ব্রিজের ওপর ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন কয়েকজন ব্যবসায়ী। এতে পৌর শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসন একাধিকবার নোটিশ দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু নির্দেশনা অমান্য করায় অবশেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমান পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ দখল উচ্ছেদ করার পাশাপাশি ৮ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, পৌর শহরে চলমান যানজট নিরসনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪