সিলেটে ‘নানীর বাড়ি’ থেকে ১০ জুয়াড়ি গ্রেফতার

Ayas-ali-Advertise
সিলেটে ‘নানীর বাড়ি’ থেকে ১০ জুয়াড়ি গ্রেফতার
ছবি: সংগৃহীত।
সিলেটে ‘নানীর বাড়ি’ থেকে ১০ জুয়াড়ি গ্রেফতার
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এক বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানী নূরে আলা কমিউনিটি সেন্ট্রারের পেছনে ‘নানীর বাড়ি’ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে অভিযান পরিচালনা করে ১০ জন জুয়াড়িকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ৪নং রোডের সমছু আহমদের ছেলে নাসির আহমদ (৪৫), কোতোয়ালী থানার ৬১ কাজিটুলা এলাকার নূরু মিয়ার ছেলে শাহিন মিয়া (৪০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাহেলবালী এলাকার মোঃ জয়নাল মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৩৮), সিলেটের বিশ্বনাথ থানার ভাওয়ালপুর এলাকার রহিম আলীর ছেলে আকলিছ মিয়া (৩৫), জালালাবাদ থানার ২২/৫২ পশ্চিম পাঠানটুলা এলাকার রমজান আহমদের ছেলে সোহেল আহমদ (৪০), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কলকলিয়া এলাকার কাপ্তাই মিয়া মোঃ শমশের উদ্দিন, দিরাই থানার ভাটিপাড়া এলাকার আঃ মন্নাফের ছেলে রুবেল হোসেন (৩৪), জালালাবাদ থানার উপরপাড়া পাঠানটুলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল বাতির (৫৫), জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকার আব্দুল হকের ছেলে মোস্তাফা আহমদ (৪২) এবং কিশোরগঞ্জ জেলার অষ্টবর্গ থানার আব্দুল মোতালিবের ছেলে খোকন মিয়া (৫২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, “মঙ্গলবার ভোররাত সোয়া ৩টার দিকে আম্বরখানা ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর নানীর বাড়ি এলাকা থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ননএফআইআর নং-১১৩, তারিখ ০৯/০৯/২০২৫, ধারা-এসএমপি অ্যাক্ট ৯৫ রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪