দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়ির চাপায় প্রাণ হারালেন ফরিদ মিয়া

Ayas-ali-Advertise
দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়ির চাপায় প্রাণ হারালেন ফরিদ মিয়া
ছবি সংগৃহীত।
দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়ির চাপায় প্রাণ হারালেন ফরিদ মিয়া
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়ার বাড়ি উপজেলার নৈখাই গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গরু চরাতে তিনি উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। ওই সময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িচালককে আটক করে। তবে ইউএনও ঊর্মি রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের অনেক গাড়ি বেপরোয়া গতিতে চলে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাঁরা এ বিষয়ে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিহতের ভাই শরীফ মিয়া বলেন, ‘গাড়ির ধাক্কায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’

মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন বলেন, ‘নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চলছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪