বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন আব্দুল বাছিত বাদশা

Ayas-ali-Advertise
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন আব্দুল বাছিত বাদশা
আব্দুল বাছিত বাদশা।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন আব্দুল বাছিত বাদশা
আব্দুল বাছিত বাদশা।
Facebook
Twitter
WhatsApp

মানবসেবার লক্ষ্য নিয়ে আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক আব্দুল বাছিত বাদশা। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায়, ছাত্রজীবন থেকেই আব্দুল বাছিত বাদশা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। যুক্তরাজ্যের স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন ছেড়ে নিজ জন্মভূমির মানুষের সেবায় আত্মনিয়োগের লক্ষ্য নিয়েই তিনি বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ নেতা বর্তমানে যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং যুক্তরাজ্য ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও সামাজিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বনাথের ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করছেন।

এছাড়া তিনি ‘আব্দুল বাছিত বাদশা ফুটবল গোল্ডকাপ’-এর প্রতিষ্ঠাতা। একই সঙ্গে তিনি লন্ডনবিডিনিউজ২৪ ডটকমের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪