সিলেটে বল তুলতে গিয়ে সুরমায় পড়ে মাদরাসা ছাত্র নিখোঁজ

Ayas-ali-Advertise
সিলেটে বল তুলতে গিয়ে সুরমায় পড়ে মাদরাসা ছাত্র নিখোঁজ
ছবি: সংগৃহীত।
সিলেটে বল তুলতে গিয়ে সুরমায় পড়ে মাদরাসা ছাত্র নিখোঁজ
ছবি: সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেট নগরীর বেতেরবাজার এলাকায় সুরমা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে আবির নামের ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্র। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ফুটবল তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।

আবিরের পরিবারের সঙ্গে তারা কোতোয়ালী থানার বেতেরবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে খেলার সময় আবিরের একটি ফুটবল সুরমায় পড়ে যায়। সেটি আর তুলতে না পেরে সে খুব মন খারাপ করেছিল। পরে তার বাবা নতুন একটি বল কিনে দেন। মঙ্গলবার মাদরাসা থেকে ফিরে সে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে বল আবার নদীতে পড়ে যায়।

বল আনতে আবির নদীতে নেমে প্রথমে বলটি হাতে পায়। কিন্তু তীরে উঠার আগে বল ফসকে স্রোতে ভেসে যায়। সেটি ধরতে গিয়ে সে পানিতে ডুবে যায়। আবির সাঁতারে দক্ষ না থাকায় মুহূর্তেই তলিয়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী তাকে হাত নাড়তে দেখলেও কাছে পৌঁছানোর আগেই সে অদৃশ্য হয়ে যায়।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে খোঁজ শুরু করে। কয়েকজন নৌকা ও ডুবুরি দিয়েও চেষ্টা চালালেও তাকে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সাড়ে ১২টার দিকে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবিরের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা রাতেও চলমান ছিল।

সিলেট ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের প্রধান আবুল হোসেন জানান, নদীতে প্রচণ্ড স্রোত ও ঘোলা পানির কারণে কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। তবুও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪