সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ পুলিশের উচ্চপদস্থ ১৮ কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। সেখানে জানানো হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী ‘পলায়ন’কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে, বিধি ১২ উপবিধি (১) অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
আরোও পড়ুন:: টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল সিলেটের শিশু পর্যটকের।







