সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

Ayas-ali-Advertise
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন।
Facebook
Twitter
WhatsApp

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ওসমানীনগর প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড জঘন্য অপরাধ। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে সমাজ ও রাষ্ট্রকে সেবা দিয়ে থাকেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লেখক ও সাহিত্যক আব্দুল হাই মোশাহিদ, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খছরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. এহিয়া, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উলামা দলের আহ্বায়ক কাজী নুরুল হক, জেলা উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, জেলা ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, মহানগর কৃষক দল নেতা ও ডিডরাইটার মকবুল হোসাইন, উপজেলা উলামা দলের আহ্বায়ক হারুন রশিদ, সদস্য সচিব হাফিজ নুরুল আমীন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা নেতা রকিব মিয়া, আশরাফুল ইসলাম আবিদ, মুস্তাকিম রুমেল, পিয়ার মাহমুদ সালমান, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, বিএনপি নেতা নাজমুল ইসলাম, বাবুল মিয়া, কয়েছ আহমদ, ডা. বশির আহমদ, ফজর আলী, ব্যাংকার নজরুল ইসলাম, জামায়াত নেতা জাহেদ আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক মো. মনসুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক আল মাছুম আবির, উপজেলা ছাত্র শিবির সভাপতি লতিফুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মুমিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, গণঅধিকার পরিষদ উপজেলা নেতা শাহ আজমল আলী আতিক, এম এইচ মুহিবুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদ নেতা রেজা সিদ্দীকি এবং সমাজসেবী হাবিবুর রহমান বাবুল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল শ্রাবণ, সিনিয়র সদস্য সাইফুর এম রেফুল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য জুয়েল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া প্রমুখ।

এছাড়া মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪