সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম. মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
রোববার (২৭ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় লুনা বলেন, এম. মোজাহিদ আলী শুধু বিএনপির একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রবীণ অভিভাবক। নিজের কর্মগুণে তিনি বিশ্বনাথবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, এম. মোজাহিদ আলীর মতো একজন গুণী নেতার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হলো। বিএনপি পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এদিকে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম. মোজাহিদ আলীর মৃত্যুকে পৃথক আরেকটি শোক বার্তায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।
আরও পড়ুন:: বিশ্বনাথে আল্লাহর ৯৯ নাম দিয়ে প্রবাসীর তোরণ নির্মাণ





