সিলেটে চলবে না মেয়াদোত্তীর্ণ যানবাহন, অভিযান শুরু রোববার

Ayas-ali-Advertise
সিলেটে চলবে না মেয়াদোত্তীর্ণ যানবাহন, অভিযান শুরু রোববার
সিলেটে চলবে না মেয়াদোত্তীর্ণ যানবাহন, অভিযান শুরু রোববার।
সিলেটে চলবে না মেয়াদোত্তীর্ণ যানবাহন, অভিযান শুরু রোববার
সিলেটে চলবে না মেয়াদোত্তীর্ণ যানবাহন, অভিযান শুরু রোববার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আগামী রোববার (২০ জুলাই)। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ অভিযান চলবে দিন ও রাত। দুই সময়েই নগরীর বিভিন্ন এলাকায় এবং প্রধান সড়ক ও মহাসড়কে একযোগে পরিচালিত হবে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ৪টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা) সভাপতিত্বে আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

সভায় জানানো হয়, সরকারের নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী গাড়ির মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলকারী যানবাহন অবৈধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি, রংচটা, বায়ু দূষণকারী এবং অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

অভিযানের উদ্দেশ্য হচ্ছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি-অটোরিকশা এবং লেগুনা চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের পাশাপাশি গণসচেতনতা তৈরির কাজও চলবে। তবে নির্ধারিত সময়ের পর কেউ অবৈধ যানবাহন নিয়ে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪