দক্ষিণ সুরমার লালাবাজারে প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

Ayas-ali-Advertise
দক্ষিণ সুরমার লালাবাজারে প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫
ছবি সংগৃহীত।
দক্ষিণ সুরমার লালাবাজারে প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমায় সাত মাইল এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সাত মাইলের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তরুনের নাম রুহিন আহমদ (১৮)। তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খালে পড়ে যায় এবং উভয় গাড়ির চালকসহ যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রুহিন আহমদ মারা যান। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪