খন্দকারবাজারে প্রবাসী মাহফুজুল করিমকে বিদায় সংবর্ধনা

Ayas-ali-Advertise
খন্দকারবাজারে প্রবাসী মাহফুজুল করিমকে বিদায় সংবর্ধনা
খন্দকারবাজারে প্রবাসী মাহফুজুল করিমকে বিদায় সংবর্ধনা।
খন্দকারবাজারে প্রবাসী মাহফুজুল করিমকে বিদায় সংবর্ধনা
খন্দকারবাজারে প্রবাসী মাহফুজুল করিমকে বিদায় সংবর্ধনা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজারস্থ সানফ্লাওয়ার শিশু বিদ্যালয় ও মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুলের উদ্যোগে যুক্তরাজ্যস্থ খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি, মাওলানা আজম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী মাহফুজুল করিমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭জুন) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকর্মী মাহফুজুল করিম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রবীণ শিক্ষানুরাগী ডা. আব্দুল হান্নান।

সহকারী শিক্ষক মো. আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা মমতাজ উদ্দিন, খন্দকার বাজারস্থ সানফ্লাওয়ার শিশু বিদ্যালয় ও মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল আজিজ লয়লু, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটির স্থানীয় প্রতিনিধি, শিক্ষানুরাগী নাঈম খান, সহকারী শিক্ষক সালেহ আহমদ, এমাদ আহমেদ, শিহাব উদ্দীন, রাশেদা বেগম, সামিয়া তাহমিনা প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪