বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির ঈদ পুুনর্মিলনী

Ayas-ali-Advertise
বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির ঈদ পুুনর্মিলনী
বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির ঈদ পুুনর্মিলনী
বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির ঈদ পুুনর্মিলনী
বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির ঈদ পুুনর্মিলনী
Facebook
Twitter
WhatsApp

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) নির্বাচনী এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোয়ন প্রত্যাশী ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেছেন, বিগত আওয়ামী লীগের আমলের বিএনপির যেসব নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের উপযুক্ত মূল্যায়ন করতে হবে। অতীতের ত্যাগী, বঞ্চিতদের বাইরে রেখে সুবিধাবাদীদের আশ্রয়প্রশ্রয় চলবে না।

তিনি আজ মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী।

দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টুর পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি আব্দুল হক সিরাজী, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মন্নান, বাবরু মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক দিলু মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪